দীর্ঘক্ষণ বসে কাজ করছেন? সুস্থ থাকতে জেনে নিন কিছু সহজ উপায়
কর্মব্যস্ত এই জীবনে দিনের বেশিরভাগ সময় আমাদের কাটাতে হয় কম্পিউটারের সামনে বসে। এটি এখন আর শুধু অফিসের কাজ নয়, বরং পড়াশোনা, বিনোদন এবং ব্যক্তিগত সব কিছুর জন্যই অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু একটানা এক জায়গায় বসে থাকার এই অভ্যাস আমাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
আপনি কি জানেন, আপাতদৃষ্টিতে নিরীহ মনে হওয়া এই অভ্যাসটি আপনার অজান্তেই নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি করছে? ঘন্টার পর ঘন্টা এক ভঙ্গিতে বসে কাজ করার কারণে শুধু ক্লান্তিই আসে না, বরং এর থেকে আরও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
স্বাস্থ্যঝুঁকি সমূহ
কাঁধ ও কোমরের ব্যথা (Frozen Shoulder / Back Pain)
দীর্ঘক্ষণ এক ভঙ্গিতে বসে থাকার কারণে আপনার মেরুদণ্ড এবং কাঁধের পেশীগুলো স্বাভাবিক স্থিতিস্থাপকতা হারাতে থাকে। এতে করে কাঁধে 'ফ্রোজেন শোল্ডার' এর মতো সমস্যা দেখা দিতে পারে, যেখানে কাঁধের নড়াচড়া সীমিত হয়ে যায়। একইভাবে, কোমরের ওপর একটানা চাপ পড়ার কারণে ব্যাক পেইন বা কোমরের ব্যথার ঝুঁকি অনেক বেড়ে যায়।
চোখের শুষ্কতা (Dry eye syndrome)
কম্পিউটার বা ল্যাপটপের পর্দার দিকে একটানা তাকিয়ে থাকার ফলে চোখের পলক ফেলার হার কমে যায়। চোখের পলকের মাধ্যমে চোখ প্রয়োজনীয় আর্দ্রতা পায়। পলক কম ফেললে চোখ শুষ্ক হয়ে যায়, চুলকায় এবং একসময় চোখের বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দেয়।অ্যালার্জি (Allergy)
অফিস বা বাড়িতে যেখানে বায়ুপ্রবাহ কম, এমন বদ্ধ পরিবেশে অনেকক্ষণ বসে থাকলে অ্যালার্জিজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। ধুলা, জীবাণু এবং অন্যান্য অ্যালার্জেন বদ্ধ বাতাসে জমা হয়, যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করে এবং অ্যালার্জির কারণ হয়।
পায়ে পানি জমা (Edema)
একটানা বসে থাকার ফলে পায়ের রক্ত সঞ্চালন কমে যায়। শরীরের নিচের অংশে রক্ত এবং তরল জমা হতে শুরু করে, যার কারণে পা ফুলে যায় এবং পায়ে পানি আসে। একে 'এডিমা' বলা হয়।স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস
কম্পিউটারের সামনে বসে কাজ করার সময় শারীরিক পরিশ্রম হয় না বললেই চলে। এর ফলে ক্যালরি খরচ না হওয়ায় ওজন বাড়তে থাকে। স্থূলতা ধীরে ধীরে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায়।
হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি (Risks of heart disease and stroke)
শারীরিক কার্যকলাপের অভাব সরাসরি হৃদ্রোগের সাথে সম্পর্কিত। গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘ সময় বসে থাকেন, তাদের রক্তে খারাপ কোলেস্টেরলের (LDL) মাত্রা বেড়ে যায়। এটি হৃৎপিণ্ডের রক্তনালীতে ব্লক তৈরি করতে পারে, যা ভবিষ্যতে হৃদ্রোগ বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।সুস্থ থাকতে করণীয়
একটানা দীর্ঘ সময় বসে কাজ করার অভ্যাস আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই এর থেকে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি কমাতে কিছু সহজ নিয়ম মেনে চলা জরুরি। সুস্থ থাকতে যা যা করতে পারেন:
শারীরিক কার্যকলাপ বাড়ান
নিয়মিত হাঁটা: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার চেষ্টা করুন। অফিসের যাতায়াতের সময় লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। এটি আপনার হার্টকে সুস্থ রাখবে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করবে।
কাজের মাঝে বিরতি: প্রতি ঘন্টায় অন্তত একবার আপনার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। অফিসের ভেতরেই একটু হাঁটাহাঁটি করুন। হাত-পা এবং কাঁধও নাড়াচাড়া করুন।
চোখের যত্ন নিন
২০-২০-২০ নিয়ম: কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে একটানা তাকিয়ে থাকলে চোখে চাপ পড়ে। এটি কমাতে প্রতি ২০ মিনিট পর পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকুন। এতে আপনার চোখের পেশীগুলো শিথিল হবে এবং চোখের শুষ্কতা কমবে।
সঠিক সরঞ্জাম ব্যবহার করুন
ভালো ডেস্ক ও Ergonomic চেয়ার: আপনার কাজের পরিবেশ স্বাস্থ্যকর করার জন্য একটি ভালো ডেস্ক এবং Ergonomic চেয়ার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। একটি Ergonomic চেয়ার আপনার শরীরের সঠিক ভঙ্গি বজায় রাখতে সাহায্য করে, যা মেরুদণ্ড ও কোমরের ওপর চাপ কমায় এবং দীর্ঘমেয়াদী ব্যথা থেকে আপনাকে মুক্তি দেয়।
স্বাস্থ্য সচেতনতা বাড়ান
রক্ত পরীক্ষা: স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগগুলো থেকে বাঁচতে বছরে অন্তত একবার রক্তের কোলেস্টেরল এবং সুগারের মাত্রা পরীক্ষা করান।
ব্যায়াম: কাজের বাইরেও নিয়মিত শরীরচর্চার অভ্যাস করুন। এটি আপনার শরীরকে সচল রাখবে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করবে।
এই সহজ অভ্যাসগুলো মেনে চললে আপনি দীর্ঘক্ষণ বসে কাজ করার স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে পারবেন।
অর্গনোমিক চেয়ার
একটি অর্গনোমিক চেয়ার এর ব্যবহারকারীদের আরাম, বসার সঠিক ভঙ্গি এবং পেশী স্বস্তি নিশ্চিত করে। ব্যবহারকারী তার উচ্চতা ও টেবিলের উচ্চতার সাথে মানানসই করে সিটের উচ্চতা পরিবর্তন করতে পারে, যাতে পা মেঝেতে সমানভাবে রাখা যায়। কাঁধ শিথিল ও কনুই শরীরের কাছাকাছি রাখতে আর্মরেস্ট সঠিক উচ্চতায় থাকে। মেরুদণ্ডের স্বাভাবিক প্রাকৃতিক 'S' আকৃতির সাথে সামঞ্জস্য রেখে ব্যাকরেস্টকে উপর-নিচ বা সামনের দিকে সরানো যায়। যা সঠিক লাম্বার সাপোর্ট নিশ্চিত করে।
উপরের বিষয়গুলো বিবেচনা করে বাজার থেকে আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন একটি অর্গনোমিক চেয়ার। দারাজের Furniture Plus-এর শপে এরগোনমিক ডিজাইনের বেশ কিছু চেয়ারের মধ্যে থেকে দেখতে পারেন নিচের লিংকের চেয়ারগুলি। এতে রয়েছে—
- আরামদায়ক ব্যাক সাপোর্ট
- অ্যাডজাস্টেবল হেডরেস্ট
- আর্মরেস্টের সঠিক অবস্থান
- বাতাস চলাচলের জন্য আরামদায়ক মেশ ফ্যাব্রিক
- স্টাইলিশ লুক, শক্তিশালী মেটাল বেইস ও স্ট্রাকচার
আপনার ওয়ার্ক লাইফকে আরও আরামদায়ক ও প্রোডাক্টিভ করতে দেখুন এই অর্গনোমিক চেয়ারগুলোঃ
FP-M-23-Ss (4.8/5 from 205 ratings,
980 units sold)
FP-M-22 (4.9/5 from 75 ratings,
338 units sold)
FP-M-27-Ss (5/5 from 42 ratings,
224 units sold)
সুস্থ্য থাকুন, ভালো থাকুন।

