দারাজ থেকে শপিং করার আগে যে ৭টি বিষয় অবশ্যই যাচাই করবেন
দারাজের হাজারো পণ্যের ভীড়ে অনেক সময় আপনার জন্য সঠিক পণ্যটি কেনাটা হয়ে ওঠে বিভ্রান্তিকর। কেনাকাটার সময় একটু সচেতন হলে আপনি নিজের অর্থ এবং সময় দুটোরই সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন। দারাজে শপিং করার সময় নিচের টিপসগুলো মনে রাখুনঃ
সেলার রেটিংঃ
ক্রেতার রেটিং ও রিভিউ দেখুন। যদি রেটিং ৪.৫% বা তার বেশি হয়, তবে সেই বিক্রেতা নির্ভরযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি।
কাস্টমার রিভিউঃ
শুধু রেটিং নয়, ছবিসহ রিভিউগুলো পড়ুন। এতে আসল পণ্যটি দেখতে কেমন এবং তার মান কেমন, সে সম্পর্কে সঠিক ধারণা পাবেন।
পণ্যের বিবরণঃ
কেনার আগে পণ্যের আকার, রঙ এবং অন্যান্য ফিচারগুলো ভালোভাবে দেখে নিন। একটি ছোট ভুলের কারণে ভুল পণ্য অর্ডার হতে পারে।
রিটার্ন পলিসিঃ
পণ্যটি ত্রুটিপূর্ণ হলে বা আপনার পছন্দ না হলে সেটি ফেরত দেওয়া যাবে কিনা, তা নিশ্চিত হয়ে নিন। এতে ভবিষ্যতে কোনো ঝামেলা হবে না।
ডেলিভারি সময়ঃ
আনুমানিক ডেলিভারি সময় দেখে অর্ডার করুন। যদি জরুরি হয়, তাহলে দ্রুত ডেলিভারির অপশনটি বেছে নিতে পারেন।
মূল্য তুলনাঃ
একই পণ্য বিভিন্ন বিক্রেতার কাছে ভিন্ন দামে পাওয়া যেতে পারে। তাই অর্ডার করার আগে মূল্যগুলো তুলনা করে নিন।
অফিশিয়াল স্টোর ট্যাগঃ
কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য কিনতে চাইলে, নিশ্চিত করুন যে সেটি "Official Store" থেকে অর্ডার করছেন। এতে নকল পণ্য পাওয়ার ঝুঁকি থাকবে না।
আমরা এই সব বিষয় মাথায় রেখে যাচাই করে দেখেছি VGR V-937 ট্রিমারটি, যা মাত্র ৪ ঘণ্টার চার্জে একটানা ৫০০ মিনিট চলে! এটি আপনার গ্রুমিং-এর জন্য একটি দারুণ সমাধান হতে পারে।
কেনার জন্য ক্লিক করুন এখানে
সচেতন হয়ে কেনাকাটা করুন, নিশ্চিন্তে থাকুন!
