বাড়িতেই নিখুঁত দাড়ি ট্রিম করার সহজ কিছু টিপস
আজকের দিনের কর্মব্যস্ত সময়ে আমাদের অনেকেরই সেলুনে গিয়ে দাড়ি ট্রিম করার সময় হয়ে ওঠে না। বাসাতে দাড়ি ট্রিম করার জন্য কিছু সহজ টিপস অনুসরণ করে আপনি পেতে পারেন একটি সুন্দর ও পরিপাটি লুক। দাড়ি ট্রিম করার সময় এই বিষয়গুলো মনে রাখুন—
শুকনো ও আঁচড়ানো দাড়ি দিয়ে শুরু করুনঃ
সবসময় শুকনো এবং ভালোভাবে আঁচড়ানো দাড়ি নিয়ে ট্রিম করা শুরু করুন। এতে দাড়িগুলো সমানভাবে থাকবে এবং আপনি মুখমন্ডলের সর্বত্রই প্রয়োজনীয় সঠিক দৈর্ঘ্য পাবেন।
গার্ড ব্যবহার করুনঃ
আপনার ট্রিমারের সাথে থাকা বিয়ার্ড গার্ড (Beard Guard) ব্যবহার করুন। এটি আপনাকে দাড়ির একটি সামঞ্জস্যপূর্ণ দৈর্ঘ্য বজায় রাখতে সাহায্য করবে।
ধীরে ধীরে কাজ করুনঃ
শুরুতেই সবচেয়ে ছোট কম্ব ব্যবহার করবেন না। প্রথমে বড় কম্ব দিয়ে শুরু করুন এবং প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে ছোট করতে থাকুন। তাড়াহুড়ো না করে অল্প অল্প অংশ ট্রিম করুন।
নেকলাইন (Neckline) ও চিক লাইন (Cheek line) ঠিক করুনঃ
আপনার নেকলাইন (গলার রেখা) এবং চিক লাইন (গালের রেখা) সঠিক করার দিকে মনোযোগ দিন। নেকলাইন অ্যাডামস অ্যাপেলের ঠিক উপরে রাখুন এবং চিক লাইন আপনার দাড়ির প্রাকৃতিক বৃদ্ধির রেখা অনুসরণ করে ঠিক করুন।
প্রান্তগুলো মসৃণ করুনঃ
ট্রিম করার পর, একটি মসৃণ ও প্রাকৃতিক চেহারার জন্য দাড়ির প্রান্তগুলো একটু ছোট করে ট্রিম করুন। এতে আপনার দাড়ি দেখতে আরও পরিপাটি লাগবে।
দাড়িতে তেল ব্যবহার করুনঃ
সবশেষে, আপনার দাড়ি নরম ও স্বাস্থ্যকর রাখার জন্য কয়েক ফোঁটা দাড়ির তেল (Beard Oil) ব্যবহার করুন। এটি আপনার দাড়ি হাইড্রেটেড রাখবে এবং এলোমেলো দাড়িগুলো ঠিক করতে সাহায্য করবে।
এই টিপসগুলো অনুসরণ করলে আপনি বাড়িতেই সুন্দরভাবে দাড়ি ট্রিম করতে পারবেন।
নিখুঁত গ্রুমিং-এর জন্য ব্যবহার করুন VGR V-937 ট্রিমার।
মাত্র ৪ ঘণ্টার চার্জে চলে একটানা ৫০০ মিনিট!
কিনুন এখান থেকে।

